খাগড়াছড়িতে জনসংহতি সমিতির কর্মী খুন

আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২০:২৩
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে আঞ্চলিক দল  জনসংহতি সমিতির মঞ্জু চাকমা (৪৭) নামে এক কর্মী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টায় রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী  দাঙ্গাবাজার এলাকায় দোকানের সামনে এ ঘটনা ঘটে।
 
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব জানান, তারা ঘটনা শুনেছেন এবং লাশ উদ্ধার করতে রওনা দিয়েছেন। 
 
এদিকে ঘটনার পর পর দাঙ্গাবাজারের দোকান পাট বন্ধ রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 
 
ইত্তেফাক/জেডএইচ