মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই একটি ডাল মিলসহ ছয়টি গুদাম পড়েে যায়।
ফরিদ মোল্লার প্লাস্টিকের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ছিল বলে জানা গেছে। পরে আগুন দ্রুত আশপাশের গুদাম ও মিলে ছড়িয়ে পড়ে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জহিরুল ইসলাম জানান, ১২টা ১৮ মিনিটের ফায়ার সার্ভিসের গাড়ি রওনা হয়। দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতা বেশী থাকায় পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ ও শ্রীনগর ফায়ার সার্ভিসকে তলব করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, আগুন নিয়ন্ত্রণে চলে আসায় নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস ফিরে গেছে। তবে এখন গুদামের ভেতরে ধোঁয়া নেভানোর জন্য মুন্সীগঞ্জ ও শ্রীনগরের ফায়ার সার্ভিসের চারটি ইউপিনিট কাজ করছে।
রাত দেড়টায় এই রিপোর্ট লেখার সময় ঘটনাস্থল থেকে পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন জানান, গুদাম ও মিলগুলো পাশপাশি থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস এবং পৌরবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করায় কয়েকশ কোটি টাকার সম্পদ রক্ষা হয়েছে।
ইত্তেফাক/নূহু
