গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ০৯:৪৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আনুমানিক ৭৫ বছর বয়সের নিহত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
 
ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গফরগাঁও পৌর শহরের সালটিয়া মোক্তারবাড়ি এলাকায় সোমবার ভোরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের এই বৃদ্ধ নিহত হন।
 
খবর পেয়ে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির জিআরপি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদুল্লাহ বলেন, এখন পর্যন্ত নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। হতভাগার পরনে চেক লুঙ্গি ও সাদা ফতুয়া রয়েছে।
 

ইত্তেফাক/এএম