ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ বন্ধসহ ৯ দফা দাবিতে সমাবেশ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১১:৫৪
বঙ্গোপসাগরে জলদস্যুদের অব্যাহত হামলা, ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ বন্ধসহ ৯ দফা দাবিতে ফিশিং ট্রলার মালিক সমিতির ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করেছেন শরণখোলার জেলেরা। 
 
সোমবার সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলে ও মৎস্য ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
 
মানববন্ধন শেষে জাতীয় মৎস্যজীবী সমিতি শরণখোলা শাখার সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন, রফিকুল ইসলাম কালাম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন প্রমুখ। 
 
ইত্তেফাক/ইউবি