পাইকগাছায় সৎ বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৩:০৬
পাইকগাছায় সৎ বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গত শনিবার অন্তঃসত্ত্বা মেয়ে বাদী হয়ে বাবা মফিজুলকে আসামি করে থানায় মামলা করেছেন। এ ব্যাপারে ওসি (অপারেশন) বলেন, আসামির স্থায়ী ঠিকানা না থাকায় এখনো গ্রেফতার করা যায়নি।
 
মামলা সূত্রে জানা গেছে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীধরপুর গ্রামের ময়না বেগমের স্বামী মারা যাওয়ার পর একই এলাকার শামছুর ঢালীর ছেলে মফিজুল ইসলামকে (৪৫) বিয়ে করেন। বিয়ের পর ময়না প্রথম পক্ষের কন্যা সন্তানকে নিয়ে তার সঙ্গে পাইকগাছার গদাইপুর গ্রামের ইউপি সদস্য জবেদের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস শুরু করেন।
 
গত ২ এপ্রিল ময়নাকে অন্যত্র পাঠিয়ে দিয়ে তিনি মেয়েকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি মাকে জানালে মফিজুল মারপিট করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ্য করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি