ঈশ্বরগঞ্জে সাবেক সংসদ সদস্য গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৩:৩০
ঈশ্বরগঞ্জে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য শাহ নুরুল কবীর শাহীনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাত ১টার দিকে কাকনহাটিস্থ নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, ফেব্রুয়ারি মাসে ঈশ্বরগঞ্জ থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ৩টি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে রাত ২টার দিকে তাকে কোতোয়ালি থানায় পাঠানো হয়। সকাল ১০টায় কোতোয়ালি থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি