চট্টগ্রামে বাসে ২১ হাজার ইয়াবা, চালক-হেলপার গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৪:৪৯
চট্টগ্রামের পটিয়া কলেজ বাজার এলাকায় এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় বাসের চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে র্যাব।
 
র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার গভীর রাতে বাসটি আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— বাস চালক অহিদুল আলম (৪৬) ও তার সহকারী মোশারফ আলী।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসটি তল্লাশি করে চালকের সিটের পেছনের টুল বক্সে ‘বিশেষ কৌশলে’ লুকিয়ে রাখা ২১ হাজার ২০০ ইয়াবা পাওয়া যায়।
 

ইত্তেফাক/এএম