দাউদকান্দির কদমতলী-কেডিসি সেতু ধসে একটি ট্রাক্টর পানিতে পড়ে গেলে ট্রাক্টর চালক নিহত হন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। ট্রাক্টরটি সেতুটির উপর উঠলে তা ধসে যায়। এতে ট্রাক্টর চালক নিহত হন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকায়। ইত্তেফাক/আরকেজি