পণ্যের গায়ে মোড়ক ব্যবহার না করে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার দায়ে বগুড়ার সাতমাথায় দুটি রেস্টুরেন্টকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মণ্ডল আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মণ্ডল জানান, পণ্যের গায়ে মোড়ক ব্যবহার না করে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার দায়ে ‘রূপসী হোটেল অ্যন্ড রেস্টুরেন্ট’ প্রোপাইটর মো. মিজানুর রহমানকে (২৯) ৮ হাজার ও ‘সৈকত হোটেল অ্যান্ড রেস্তোরা’ এর প্রোপাইটর মো. আব্দুর রাজ্জাক (৩৭) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে বগুড়ার ৪র্থ এপিবিএন সদস্যরা সহযোগিতা করেন।
ইত্তেফাক/বিএএফ
