উল্লাপাড়ায় ৪ মাদকসেবীর কারাদণ্ড

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৭:২১
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪ মাদকসেবীর ২ মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ রায় প্রদান করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হল- উল্লাপাড়ার মোহাম্মাদ আলী, আকরাম আলী, আব্দুল মজিদ ও মো. পান্না।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী রিপন বিশ্বাস জানান, নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা কথিত মাদক সেবীদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাদের ২ মাস করে কারাদণ্ড প্রদান করে কারাদণ্ড প্রদান করে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন।
 
ইত্তেফাক/বিএএফ