গোপালগঞ্জে ফেনিসডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৮:৫১
গোপালগঞ্জে ৯৫০ বোতল ফেনিসডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার রাত সাড়ে ১০ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় একটি প্রইভেট কার ঘেরাও করে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হল- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার চারতলা নবীনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সেলিম হোসেন (৩০), একই জেলার শার্শা উপজেলার সোনাদিয়া খামারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম রিপন (২৫)।
 
র‌্যাবের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, মাদক ব্যবসায়ী সেলিম হোসেন ও সিরাজুল ইসলাম রিপন দীর্ঘ দিন ধরে দেশের বাইরে থেকে মাদকের বড় বড় চালান আমদানি করে যশোর, বেনাপোল, ফরিদপুর, মাদারীপুর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, রাজবাড়ী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, গৌরনদী, টেকেরহাট, ঝিনাইদহ, ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/বিএএফ