ভেড়ামারায় ট্রেনে কাটা পরে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৯:৫৯
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে দুই সন্তানের জননী মরিয়ম খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে ভেড়ামারার উত্তর রেল গেটে এ ঘটনা ঘটে।
 
নিহত মরিয়ম খাতুন ভেড়ামারা উপজেলার বাহিরচর ষোলদাগের বামনপাড়া এলাকার বাসিন্দা।
 
ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার মোজ্জাফোর হোসেন জানান, মৈত্রী ট্রেন ভেড়ামারার উত্তর রেল গেট পার হয়ে সেখানে রেল লাইন ধরে মরিয়ম হাটছিলো। ট্রেন চালক অনেক হর্ন দিলে ও সে কানে শুনতে না পেরে ট্রেনে কেটে মারা যায়। এই সময় তার সাথে থাকা ৫ বছরের বাচ্চা মিরাজ প্রাণে রক্ষা পায়। পরে রেলওয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
 
ইত্তেফাক/বিএএফ