গাইবান্ধা সদর উপজেলায় খোলাহাটি ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি সদস্য রাজু মিয়া ওরফে কিনু মেম্বার (৪৫) ও শিবির কর্মী রূপক মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার দক্ষিণ আনালেরতাড়ি ও ভবানীপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজু মিয়া ওই ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের মৃত. সমির উদ্দিনের ছেলে ও শিবির কর্মী রূপক মিয়া একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিৎ করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, নাশকতা ষড়যন্ত্রের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
