মাধবপুরে দুর্গোৎসব ঘিরে প্রশাসন ও পুলিশের সভা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২১:৪১
মাধবপুরে ১শ ১৮টি মন্দিরে আসন্ন দুর্গাপূজার আয়োজন চলছে। শান্তিপুর্ণ দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে আজ সোমবার উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে পৃথক ২টি সভা অনুষ্টিত হয়। 
 
এতে ১১৮টি পূজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাধবপুর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দের  সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক লিঠন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল দাশ, পৌর সভাপতি প্রমোদ মালাকার মুক্তিযোদ্ধা সুকোমল রায়, চেয়ারম্যান ফারুক পাঠান, সৈয়দ মো. আলমগীর, শ্যামলীপাড়া পূজা কমিটির সভাপতি মধাব রায় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোশারফ হোসেন সাংবাদিক শংকর পাল সুমন, সুখেন দেব নাথ, মিজানুর রহমান ও এস আই নাঈম প্রমূখ।  
 
দুপুরে পুলিশ প্রশাসনের উদ্যোগে মাধবপুর থানা মিলনায়তনে ওসি চন্দন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিনিয়র এএসপি এসএম রাজু আহমেদ। এতে পূজা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন। 
 
ইত্তেফাক/কেকে