ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে জনতার ঢল নামে আজ। সোমবার বিকেলে ভাষা সৈনিক এম শামছুল হক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। এর কোন বিকল্প নেই।
তিনি বর্তমান সরকারের আমলে ফুলপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র জনসম্মুখে তুলে ধরেন এবং উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন।
সমাবেশে ফুলপুর ও তারাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সমবেত হন। এতে সমাবেশস্থল জনতার বাঁধ ভাঙ্গা জোয়ারে উপচে পড়ে। পরে ঢাকা-শেরপুর-হালুয়াঘাট মহাসড়কে অবস্থান নেয় সবাই।
IMG0
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ হাকিম সরকারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, সাবেক মহাসচিব সালাউদ্দিন আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, ছনধরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার উবায়দুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক রাসেল আহমেদ রয়েল,কাজী নাসিমুল গণি, অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান সরকার।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ শরীফ আহমেদ এমপির উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে আবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
ইত্তেফাক/নূহু
