গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গোপালপুরে বোমা বিস্ফোরণ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ২৩:২৫
আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় গোপালপুর পৌর শহরের মেহেরুন্নেসা মহিলা কলেজের গেটে পর পর চারটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে গোপালপুর-মধুপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। থানা পুলিশ জানায়, আগামী ১০ অক্টোবর গ্রেনেড হামলার রায় ঘোষিত হবে। এ মামলার অন্যতম প্রধান আসামি হলেন বিএনপির সাবেক উপমন্ত্রী আব্দুস ছালাম পিন্টু ও তার কনিষ্ঠ ভ্রাতা মাওলানা তাজউদ্দীন আহমেদ। মামলার রায়কে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য  স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মীরা নাশকতা করার উদ্দেশ্যে এ বোমা হামলা চালিয়েছে। তারা স্থানীয় মেহেরুনেচ্ছা কলেজ মাঠে অবস্থান করছিল খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কলেজের ভেতর থেকে সন্ত্রাসীরা পর পর চারটি বোমা ছুড়ে মারে।
 
ওসি হাসান আল মামুন জানান, পুলিশ অল্পের জন্য রক্ষা পায়। রাত সোয়া আটটায় এ রিপোর্ট লেখো পর্যন্ত অজ্ঞাতনামা ৭৫জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। 
 
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল জানান, তার জানা মতে বিএনপি জামায়াতের কোন কর্মীর কলেজের ভিতরে অবস্থান করার কোন কারণ নেই। দলীয় কর্মসূচিও আজ ছিল না। ঘটনাটি তার কাছে ভৌতিক মনে হয়। 
 
ইত্তেফাক/নূহু