‘মাদককে না বলি, সুস্থ সামাজিক পরিবেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে ঝিনাইদহে মাদক বিরোধী সাইকেল র্যালি বের করা হয়। এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মাদক বিরোধী সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহর থেকে শুরু হয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর উপজেলা হয়ে মহেশপুর বীরশ্রেষ্ট হামিদুর রহমান সরকারি কলেজে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী পথনাটক।
৫০ কিলোমিটার এই র্যালিতে পলিটেকনিক ইন্সটিটিউটের ৮০জন শিক্ষার্থী অংশ নেয়। মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও যানবাহনের দুষণমুক্ত ভ্রমণ এ আয়োজনের উদ্দেশ্য। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, শিক্ষার্থীদের এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। এতে মানুষের মধ্যে মাদক বিরোধী সচেতনতা বাড়বে।
ইত্তেফাক/আরকেজি
