শ্রীলঙ্কান দূতাবাসে শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২০:৫১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন আজ ‍বুধবার ঢাকাস্থ শ্রীলঙ্কান দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। সময় শ্রীলংকার উপস্থিত ছিলেন।

স্বাক্ষরকালে ড. মোমেন সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সব ধরনের ‘জিরো টলারেন্স’ নীতি উল্লেখ করে বলেন, বাংলাদেশ সন্ত্রাস দমনে শ্রীলংকাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে। এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালনেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন : ইউনিসেফের শিশু অধিকার দূত মিরাজ

পররাষ্ট্রমন্ত্রী এ দুঃসময়ে শ্রীলঙ্কার সরকার ও জনগণের পাশে থাকারও আশ্বাস দেন। এ ছাড়া তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ইত্তেফাক/কেআই