গোপালগঞ্জে পিকআপ চাপায় শিশু নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৪:১৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকআপ চাপায় সেতু শরীফ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। সেতু ওই উপজেলার রাজপাট গ্রামের ওয়ারলেস শরীফের ছেলে।
 
কাশিয়ানী থানার ওসি মো. আজিজু রহমান জানান, সেতু পোনা গ্রামে তার চাচা কেরামত শরীফের বাড়ি বেড়াতে যায়। রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিকআপটির চাকা নষ্ট হয়ে যায়। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
 
ইত্তেফাক/আরকেজি