রাজশাহী মহানগরীর বাকীরমোড়ে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল, রাজশাহীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা। এছাড়া অনুষ্ঠানে রাজশাহীর জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, এমপি বাদশার সহধর্মীনি অধ্যাপিকা তাসলিমা খাতুনসহ সমাজসেবা বিভাগের বিভাগীয় ও জেলাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহীর বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
