ফেনীতে ৪ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৪:৫৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল নামকস্থানে ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
 
আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার মো. মোশারফ মিয়ার ছেলে মো. সাকিব হোসেন সোহেল (৩৪), মৃত. আবদুল কাদের শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (২৫), আক্কাস আলীর মোল্লার ছেলে মো. রুবেল মোল্লা (২৬), মো. বদরুদ্দিনের ছেলে রাসেল শেখ (২০)। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
 
ফেনী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর লালপুল নামকস্থানে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 
 
আটককৃতরা জানান, তাদের বাড়ি ফরিদপুর জেলায়। তারা কক্সবাজার থেকে ফরিদপুর যাচ্ছিলেন। পথে মধ্যে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর লালপুল নামকস্থানে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
 
ফেনী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লা জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ আরো বিস্তারিত তথ্য জানা যাবে।
 
ইত্তেফাক/আরকেজি