‘সন্তানের প্রতি সুনজর দিতে হবে মা-দের’

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৯:০৫
শার্শা উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা কলেজের নব নির্মিত একাডেমিক ভবনসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন এবং ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের নিয়ে মা সমাবেশ করেছেন যশোর ৮৫/ ১ শার্শা' আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। 
 
শার্শা উপজেলা কলেজের সভাপতি ও উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের সভাপতিত্বে অত্র কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  দূরদর্শী চিন্তা চেতনাকে সহজিকরণ ও দ্রুত বাস্তবায়ন করতে হলে এ দেশের সকল মা'কে নিজ সন্তানের প্রতি সু-নজর দিতে হবে। কারণ প্রত্যেক মা তার নিজ সন্তানের প্রতি দরদি হয়ে তার লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করলেই খুব দ্রুত "বাংলাদেশ" উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। 
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মন্জু, শার্শ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল প্রমুখ। 
 
ইত্তেফাক/এমআই