গোপালগঞ্জের মুকসুদপুরে দেশীয় অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বনগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- উপজেলার পশ্চিম লখণ্ডা গ্রামের এমদাদুল শিকদারের ছেলে কামাল শিকদার (২২) ও মৃত: একরাম আলী মিনার ছেলে শামিম মিনা ওরফে দুলাল (২৩)।
সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানায়, এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার বনগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এলাকার তপন ভক্তের স- মিলের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি রামদা ও ১ ছুরি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/বিএএফ
