নাগেশ্বরীতে জলাশয় থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কচাকাটা ইউনিয়নের সরকারটারী গ্রামের জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে অবৈধ গর্ভপাতের ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল- কচাকাটা জননী ডায়াগনস্টিক সেন্টারের মালিক ওই গ্রামের অছিয়ত আলীর ছেলে শহিদুল ইসলাম ও বল্লভেরখাস ইউনিয়নের চর রহমানের কুটি গ্রামের মালেক শিকদারের ছেলে ফরিদুল ইসলাম।
পরে শহিদুল ইসলাম বলদিয়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের একটি মেয়ের ৭ মাসের অবৈধ গর্ভপাত করানোর কথা স্বীকার করেন।
কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক খলিল বলেন, নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/বিএএফ
