অস্ট্রেলিয়ায় এক মাসে তিন বার হাঙ্গরের আক্রমণ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২০:১৪
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে এক মাসে তিন বার মানুষের ওপর আক্রমণ চালিয়েছে সামুদ্রিক হাঙ্গর। সবশেষ সোমবার সন্ধ্যায়অস্ট্রেলিয়ার উত্তরপূর্ব উপকূলের অদূরে এক ব্যক্তি হাঙ্গরের হামলার শিকার হন।
 
এই নিয়ে গেল এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো কেউ হাঙ্গরের হামলার শিকার হলেন।

৬৫ বছর বয়সী লোকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাঙ্গরটি তার কাঁধ কামড়ে মারাত্মকভাবে জখম করে।

কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেন্স সাভিস রকহাম্পটন অপারেশনস সুপারভাইজার ব্র্যাড মিয়ের্স স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘লোকটির বাহুতে বড় জখম সত্ত্বেও তিনি, তিনি বেশ ভাল আছেন।’
 
ই্ত্তেফাক/টিএস