মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাটে পুকুরে ডুবে সাইমুন নামে ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে বারইয়ারহাট কদমতলা মাদ্রাসার নুরানি তৃতীয় শ্রেণির ছাত্র। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সাইমুন দুইদিন আগে নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার বিকেল ৪টায় পুকুর ঘাঁট থেকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে পুকুরে জাল দিয়ে তার তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইমুন হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের সেকান্তর হাজি বাড়ির নুরের সালাম ও নাছিমা আক্তারের সন্তান। তার একজন বড় বোন রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
