রংপুরে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৬

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২০:৪৪
রংপুরে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর নগরীর নগর মীরগঞ্জ ও মর্ডাণ মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- নগরমীরগঞ্জ এলাকার মৃত আবুল কালামের ছেলে আবু মিয়া (৪৮), একই এলাকার মিজামের ছেলে সাইফুল মিয়া, ডিমলা কালীবাড়ি মোড়ের মৃত মনছুর আলীর ছেলে মতিয়ার (৪৫), খোর্দ্দ তামপাট শরেআরতল এলাকার মনছুর আলীর ছেলে আলম, বগুড়ার বামগাড়া পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহমানের মেয়ে লায়লা বেগম, লালমিনরহাটের বর্নচৌকি গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী নুর বানু।
 
তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানাধীন নগর মীরগঞ্জ এলাকা থেকে চোলাই মদ বিক্রিকালে ৪ জন ও সোমবার দুপুরে পৃথক আরেকটি অভিযানে মর্ডাণ মোড় থেকে ১ কেজি গাঁজাসহ ২ গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়।
 
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তাজহাট মেট্রোপলিটন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ