এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-ডিএসসিসি এলাকার বাসিন্দারা বাড়ির কর বা হোল্ডিং ট্যাক্স বিকাশ একাউন্টের মাধ্যমে যেকোন স্থান থেকে যেকোন সময় পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে সম্প্রতি ডিএসসিসি’র চিফ এক্সিকিউটিভ অফিসার মোস্তাফিজুর রহমান এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন
০০
সমপ্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং ওয়ালেটমিক্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, ওকে ওয়ালেট গ্রাহকগণ ওয়ালেটমিক্সের ৪০০ ই-কমার্স পার্টনার থেকে পণ্য ক্রয় করতে পারবেন এবং ৩০% ক্যাশব্যাকসহ আকর্ষণীয় উপহার পাবেন। ব্যাংকের ইভিপি এবং হেড অব এমএফএস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ এবং ওয়ালেটমিক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০
এসডিজি ইন বাংলাদেশ : পারসপেকটিভ কর্মসংস্থান ব্যাংক বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে শুরু হয়। ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ ফাতেমা, এনডিসি কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিচালনা বোর্ডের সদস্য ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব), এনজিও বিষয়ক ব্যুরো কে এম আব্দুস সালামসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০
সমপ্রতি চট্টগ্রামের নিউ মার্কেটে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এটিএম বুথের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন
