বাইরাইনে আবাসিক ভবন ধসে ২০ জন আহত

আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ০১:৪৬
বাহরাইনের মানামায় একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। খবর: নিউইয়র্ক টাইমসের।
 
প্রায় ৪ ঘন্টা আগে আজ মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে মানামার কাছাকাছি অঞ্চল সালমানিয়াতে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যকে জানিয়েছেন।
 
চারতলা ওই আবাসিক ভবনটিতে কয়েকজন বাংলাদেশি বাস করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের কেউ হতাহত হয়েছে কি না সে খবর জানা যায়নি এখনো।
 
 ইত্তেফাক/নূহু