হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭

আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১০:৪৪
হাইতির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। শনিবারের ওই ভূমিকম্পে আহত হয়েছে আরো ৩৫০ জন। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
ভূমিকম্পটির উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের প্রধান শহর পোর্ট-ডি-প্যাইক্সে নয় জন প্রাণ হারিয়েছে।
 
মন্ত্রণালয় জানায়, উৎপত্তিস্থল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত গ্রোস-মোর্নেতে সাত জন ও সেইন্ট-লুইস ডু নোর্ডে একজন মারা গেছে।
 
ভূমিকম্প দুর্গত এলাকায় মোতায়েন জরুরি কর্মীরা জানান, ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে ৭ হাজার ৮শ’ বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির নর্ড ওউয়েস্ট বিভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখানকার অধিকাংশ এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে পোর্ট-ডি-প্যাইক্স অবস্থিত। -বাসস
 
ইত্তেফাক/ জেআর