নবীনগরে অটোরিকশা উল্টে নিহত ১

আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২০:৫৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি চালিত অটোরিকশা উল্টে বসু দেব ঋষি (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কড়ইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত বসু উপজেলা সদরের ধুলাবাড়ি এলাকার সুধন দেব ঋষির ছেলে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা উপজেলা সদরের দিকে যাওয়ার পথে কড়ুইবাড়ি এলাকায় এসে একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশা যাত্রী বসু গুরুতর আহত হন।  আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/বিএএফ