ন‌ওগাঁয় বিএনপির সম্পাদকসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১২:০৮
নওগাঁর ধামইরহাটে নাশকতা মামলার আসামি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ পাঁচ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চকতিলন গ্রামের আয়বুর আলীর ছেলে থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (৫০), বিএনপি নেতা দক্ষিণ চকযদু গ্রামের মৃত সিরাজ মাস্টারের ছেলে এনামুল হক টাইগার (৪৩), জাহানপুর গ্রামের মৃত ইজার মণ্ডলের ছেলে বুদু মণ্ডল (৩২), অমরপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের দেলোয়ার  হোসেনের ছেলে বেলাল হোসেন (৩৫)।
 
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, গত ১৫ সালে একটি নাশকতা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এরপর থেকে তারা দীর্ঘ দিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তারা এলাকায় এসেছেন।এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 
 
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার নওগাঁ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে