দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৪:৩০
 
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির রংপুর অঞ্চলের বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফজালুর রহমান (৫৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার গাড়ি চালক মো. হাফিজ (৫০)।
 
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরির বন্দর উপজেলার উচিৎপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, আফজালুর রহমান একটি প্রাইভেটকারে করে গাইবান্ধার পলাশবাড়ী থেকে প্রধানমন্ত্রীর একটি ভিডিও কনফারেন্সে অংশ নিতে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আসছিলেন। আসার পথে চিরির বন্দর উপজেলার উচিৎপুর নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
চিরির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ