বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৪:১৬
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নব নিযুক্ত প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
 
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারপর তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। 
 
এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামানুর রহমান, খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক তুষার মোহন সাধু খাঁ, মো. তোজাম্মেল হক, নজরুল ইসলাম, সরোয়ার রহমান, শামচুল ইসলাম ভূইয়া, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদারসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/কেকে