নাশকতা মামলায় চৌগাছার সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা সেলিম রেজা গ্রেপ্তার

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৪:২৩
যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়কে গ্রেপ্তার  করেছে পুলিশ। 
 
প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌরসভার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আকিকুল ইসলাস ঘটনরা সত্যতা নিশ্চিত করে বলেন, সেলিম রেজা আওলিয়র চৌগাছা থানার একটি নাশকতা মামলার এজহারভুক্ত আসামি।
 
ইত্তেফাক/কেকে