সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি নান্দাইলে আটক

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৮:০১
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি ও ময়মনসিংহ ৯ (নান্দাইল) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আ ক ম রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নান্দাইল পৌর শহরের চারিআনিপাড়াস্থ নিজ বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
 
এর আগে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় রায়ের নিন্দা জানাতে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। ঢাকা থেকে নান্দাইলের বাসায় প্রবেশের মুহূর্তেই নান্দাইল মডেল থানা পুলিশ তাকে আটক করে।
 
আটরের বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/বিএএফ