সাতক্ষীরায় বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ৬৯

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৯:১০
নাশকতা এড়াতে সাতক্ষীরায় জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ২০ নেতা-কর্মীসহ ৬৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে বিএনপির ১০ ও জামায়াত-শিবিরের ১০ জন নেতাকর্মী রয়েছে।
 
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ১৩ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ৪ জন, শ্যামনগর থানা থেকে ১৭ জন, আশাশুনি থানা থেকে ৬ জন, দেবহাটা থানা থেকে ৬ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত জানান, অভিযানকালে ইয়াবা ও ফেনসিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। পরে তাদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ