বগুড়ায় যুবদলের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৯:৩৮
বগুড়ায় যুবদলের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে শহরের মালতিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা যুবদলের সহ-সভাপতি ফিরোজ হোসেন, যুবদল কর্মী কবির হোসেন, রুবেল ও মনির।
 
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নুরে আলম সিদ্দিকী ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে মামলা ছিল। পূর্বের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 
বুধবার বগুড়ার শাজাহানপুরে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তারা জড়িত কিনা জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখতে হবে।
 
ইত্তেফাক/বিএএফ