রায়পুরায় অবৈধ জাল জব্দ, ৬ জেলেকে অর্থদণ্ড

আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২১:৩০
নরসিংদীর রায়পুরা উপজেলার আলগী মেঘনা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬জন জেলের প্রত্যেককে দুই হাজার করে ৬ জনকে ১২ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬ কেজি জাটকাসহ প্রায় ৫০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- আহসান উল্লাহ, নয়ন দাস, রতন মিয়া, সোহেল মিয়া, মোবারক ও আব্দুর রহমান।
 
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
 
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার ধর, এস আই ওবায়দুল, এ এস আই নাজমুলসহ সঙ্গীয় ফোর্স।
 
ইত্তেফাক/বিএএফ