যশোরের চৌগাছা পৌরসভার প্রতিষ্ঠাতাকালীন প্রশাসক ও দুইবারের মেয়র পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চৌগাছার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১০ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি নাশকতার মামলায় ৪ অক্টোবর তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে চৌগাছায় ফেরেন। এরপর ৭ অক্টোবর আরেকটি নাশকতার মামলায় তাকে আসামি করা হয়।
আওলিয়ারের পিতা দাউদ হোসেন বিশ্বাস বলেন, আমার ছেলে একজন নিরীহ, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। সে চৌগাছা পৌরসভা প্রতিষ্ঠাতাকালীন প্রশাসক ছিল এবং দুইবার নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করেছে। জনপ্রিয়তার কারণেই পুলিশ সাজানো মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক এসএম আকিকুল ইসলাম, একটি নাশকতা মামলার এজহারভূক্ত আসামি সেলিম রেজা আওয়লিয়ার। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
