বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সংগঠনটির ২৭তম সম্মেলনে মিফতাহ আল ইহসান তূর্যকে সভাপতি ও এমএন জুনায়েদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি ও সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যথাক্রমে রনিয়া সুলতানা ঝুমুর ও নাহিদ ফারজানা মীম। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মৃত্তিকা সরকার, সাংগঠনিক সম্পাদক কেএম মুত্তাকী, দপ্তর সম্পাদক খায়রুল হাসান জাহীন, শিক্ষা ও গবেষণা সম্পাদক খবিরউদ্দিন লানচু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভ.ই.মাও সৈকত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাতেমা মেঘলা, সাংস্কৃতিক সম্পাদক সাবাব আলম সানিদ, সমাজকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সৃষ্টি। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন, অভি চৌধুরী পার্থ, তিশা সাহা ও আবদুল্লাহ আল-মামুন বিদ্যুৎ।
কাউন্সিলের সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি রুহুল আমিন সঞ্চালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক রনিয়া সুলতানা ঝুমুর।
কাউন্সিলে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জি.এম জিলানী শুভ।
ইত্তেফাক/বিএএফ
