ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে মিম নামে ৮ বছরের এক কন্যা শিশুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বাবার নাম আহারউদ্দিন খোকা।
অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালেহ উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। রাত ৯টার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তার লাশ পান গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
ইত্তেফাক/আরকেজি
