জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৩৬

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন বিল্ডিংয়ের জিমনেসিয়ামে আজ বিকালে শুরু হচ্ছে ৮ম জাতীয় ক্যারম চ্যাম্পিয়নশিপ। প্রায় দুই শতাধিক নারী-পুরুষ এতে ডাবল, সিংগেল ও মিক্স ডাবল ক্যাটাগরিতে অংশ নিবে।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় চারদিনের এই  প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। গতকাল বুধবার এ উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফেডারেশনটির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ-এর নির্বাহী  পরিচালক, হেড অব দ্য ডিপার্টমেন্ট গেমস এন্ড স্পোর্টস এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন। খবর বিজ্ঞপ্তির