জাপানের চিবা অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। দেশটির আবহাওয়া সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ১৮ জুন জাপানের পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্পে অন্তত তিনজন মারা যান। ভূমিকম্পে জাপানের গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ওসাকা শহর থেকে অল্প কিছুটা উত্তরে।
ইত্তেফাক/ইউবি
