সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৯

আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৭:১৬
নাশকতা এড়াতে সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মীসহ ৫৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে, বিএনপির ১ ও জামায়াত-শিবিরের ৬ জন নেতাকর্মী রয়েছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ৭ জন, আশাশুনি থানা থেকে ৭ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/নূহু