হবিগঞ্জে গোপন বৈঠকের সময় সন্দেহভাজন ৭ জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তাদের সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা গ্রাম থেকে আটক করা হয়। আটককৃতরা হলো, গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার খোদাদিয়া গ্রামের মো. শাহজাহান, হবিগঞ্জ সদর উপজেলার আদ্যপাশা গ্রামের মোঃ সালাম মিয়া, মোঃ আনোয়ার আলী, মোঃ সালাহ উদ্দিন, আলমপুর গ্রামের মোঃ হেলাল মিয়া, শ্যামপুর গ্রামের মোঃ গিয়াস উদ্দিন ও রামনগর গ্রামের মোঃ ইউসুফ আহম্মেদ।
র্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার দিবগত রাত সাড়ে ১২টায় আদ্যপাশা গ্রামে অভিযান চালায়। এ সময় জনৈক মোতালেব মিয়ার বাড়িতে একটি ঘর থেকে তাদের আটক করা হয়। তাদের নিকট থেকে ৮টি মোবাইল ফোন, ১১ হাজার ৬৪৯ টাকা, ১০টি সিমকার্ড উদ্ধার করা হয়। তারা অপরাধ সংগঠনের জন্য একত্রিত হয়ে গোপন বৈঠকে বসেছিল বলে র্যাব জানায়।
ইত্তেফাক/নূহু
