কুমিল্লায় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৯:৩১
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীরসহ জামায়াত-শিবিরের ৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কালাকচুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ককটেল, পেট্রোল বোমা ও জিহাদি বই উদ্ধার করে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হল- কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর ও দেবিদ্বার উপজেলার নোয়াগঞ্জ গ্রামের নিজামত খানের ছেলে মাওলানা আলী আশ্রাফ খান (৫৮), একই উপজেলার ভবানীপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৪০), দাউদকান্দি উপজেলার আবদুল মালেকের ছেলে মো. শাহজাহান (২৯), আদর্শ সদর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮), বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মাওলানা আবদুর রহমান (৭৫), রামপাল গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আবুল হোসেন (৫১), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (৬২), মৃত বাদশা মিয়ার ছেলে নজরুল ইসলাম।
 
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কালাকচুয়া এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার সংঘটিত করার লক্ষে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং ওই স্থান থেকে ৫টি ককটেল, ৭টি পেট্রোল বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ