মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার কামালপুর ইউনিয়নের ঘয়ঘর গ্রামের ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান।
ইউএনও মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের থেকে তিনি জানতে পান কামালপুর ইউনিয়নের ঘয়ঘর গ্রামের সবুজ আলীর মেয়ে আজমনি আকলিমা আক্তার (১৭) সঙ্গে জেলার রাজনগর উপজেলার বেলকুরি গ্রামের আজাদ মিয়ার ছেলে লিটন আহম্মদের (২৭) বিয়ের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তিনি পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। তাদের দেখে মেয়ের মা-বারাসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান। পরে মেয়েটির বাবা এবং চাচা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান।
ইত্তেফাক/বিএএফ
