নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছে মানিকগঞ্জের স্থানীয় দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও বাংলা টিভির 'ভালবাসার বাংলাদেশ' অনুষ্টানের পরিচালক যোবায়ের আহমেদ যাদু। শুক্রবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকায় আব্দুছ ছালামের দোতালা বাসা থেকে ডিবি ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় যাদুর সঙ্গে ২ জন মেয়ে ও ৩ জন ছেলে উক্ত ফ্ল্যাটে অবস্থান করছিল। পুলিশ এ সময় বাংলা টিভির লোগোসহ একটি প্রাইভেটকার আটক করে থানায় নিয়ে আসে।
সদর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল ইসলাম জানান, যাদুর স্ত্রী বৃষ্টি আক্তার মানিকগঞ্জ সদর থানায় যাদুর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামল দায়ের করে। অনেকদিন যাবৎ যাদু বাড়ি থেকে পলায়ন করে লাপাত্তা হয়ে যায়।
যাদু কিছু মেয়ে নিয়ে আজ সকালে পোড়রা এলাকায় অবস্থান করছে জানতে পেরে বৃষ্টি যাদুকে আটকানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী তাদের ঘেরাও করলে পুলিশ তাদের আটক করে কোর্টে চালান করে।
বৃষ্টি আক্তারের দায়ের করা মামলার আসামিরা হলো যোবায়ের আহমেদ যাদু, সজল, রবিন, শান্ত, নারিন ও রুপা। এর মধ্যে নারিনকে ১৮ দিন আগে যাদু বিয়ে করেছে বলে পুলিশকে জানায়। ইতিপূর্বেও যাদু বিভিন্ন মামলায় থানায় আটক হয়ে কারাভোগ করেছে বলে জানা গেছে।
ইত্তেফাক/নূহু
