যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পরও চীনের রপ্তানি বাণিজ্যে উদ্বৃত্ত রয়েছে ৩৪ দশমিক এক বিলিয়ন ডলার। গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যে এই উদ্বৃত্ত হয়।
বিশ্লেষক বলছেন, এর মাধ্যমে প্রমান হচ্ছে, বাণিজ্য যুদ্ধ চীনের রপ্তানিতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন। চীনের কাস্টমস এজেন্সি জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে এবার বাণিজ্য ১৪ দশমিক ৫ ভাগ বেড়েছে। আর আগষ্টের চেয়ে বেড়েছে ৯ দশমিক ৮ ভাগ। - রয়টার্স
ইত্তেফাক/আরকেজি
